মূল বিষয়বস্তুতে যান

'উর্বশী ও আর্টেমিস'- কাব্যগ্রন্থটি কার লেখা?

সঠিক উত্তর

বিষ্ণু দে

সঠিক উত্তর: বিষ্ণু দে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'উর্বশী ও আর্টেমিস'- কাব্যগ্রন্থটি বিষ্ণু দে-এর লেখা।

• 'উর্বশী ও আর্টেমিস' কাব্যগ্রন্থ:
- বিষ্ণু দে রচিত এই কাব্যগ্রন্থে দেশি ও বিদেশি মিথের প্রয়োগ আছে।
- সনাতন রোমান্টিকতার বিরোধী বিষ্ণু দে-র প্রথম কাব্যগ্রন্থ ‘উর্বশী ও আর্টেমিস' প্রকাশিত হয় ১৯৩২ খ্রিষ্টাব্দে।
- তিনি ঐতিহ্য সচেতন ব্যক্তি ছিলেন বলে আর্টেমিসের চিত্রকল্পের সঙ্গে উর্বশীর চিত্রকল্পের পাশাপাশি স্থান দিয়েছেন।
• গ্রন্থটির কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো : উর্বশী, উর্বশী ও আর্টেমিস, প্রেম, ছেদ, পলায়ন, রাত্রিশেষ ইত্যাদি।

• বিষ্ণু দে:
- তিনি কল্লোল সাহিত্য গোষ্ঠির অন্যতম লেখক ছিলেন।
- তাকে 'মার্ক্সিস্ট কবি' বলা হয়।
- তিনি ১৮ জুলাই, ১৯০৯ সালে কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ।

• সাহিত্যকর্ম:

• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলোর নাম:
- চোরাবালি,
- সাত ভাই চম্পা,
- উর্বশী ও আর্টেমিস,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ,
- স্মৃতি সত্তা ভবিষ্যৎ,
- সেই অন্ধকার চাই,
- রবিকরোজ্জ্বল নিজদেশ ইত্যাদি।

• অনুবাদ সাহিত্য:
- এলিয়টের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অমিয় চক্রবর্তী
  2. বিষ্ণু দে সঠিক
  3. সুধীন্দ্রনাথ দত্ত
  4. বুদ্ধদেব বসু

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল