গম্ভীরা: - গম্ভীরা গান এক প্রকার জনপ্রিয় লোকসঙ্গীত। - সাধারণত বৃহত্তর রাজশাহী অঞ্চলে এ গান প্রচলিত। - গম্ভীরা গানের উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহ জেলায় হিন্দুসমাজে।
উল্লেখ্য, - ভাটিয়ালী বাংলাদেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। - ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। - জারি গান পয়ার ছন্দে রচিত আখ্যানমূলক গাথা বা পাঁচালি। এর উদ্ভব কারবালার হূদয়বিদারক বিয়োগান্ত ঘটনাকে কেন্দ্র করে।