মূল বিষয়বস্তুতে যান

'চন্দন > চন্নন' কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

সঠিক উত্তর

সমীভবন

সঠিক উত্তর: সমীভবন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সমীভবন :
পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনির একটির প্রভাবে অপরটি পরিবর্তিত হয়ে সমান রূপ ধারণ করলে, আকারে সমীভবন বা সমীকরণ বলে। কেউ কেউ সমীভবনকে ব্যঞ্জনসংগতিও বলে। কেননা সমীভবনে স্বরসংগতির মতো ব্যঞ্জনসংগতি যেমন- বদ্ + জাত = বজ্জাত, পাঁচ + সের = পাঁশসের, রাঁধ + না = রান্না, কাঁদ + না = কান্না ইত্যাদি । সমীভবন আবার তিন প্রকার। যথা—

- প্রগত সমীভবন।
- প্রতিগত সমীভবন।
- পারস্পরিক সমীভবন।

প্রগত সমীভবন: পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি সাদৃশ্যরূপ ধারণ করলে তাকে প্রগত সমীভবন বলে। যেমন-
যাঞ্চা > যাচ + না = যাচনা, চন্দন > চন্নন।

প্রতিগত সমীভবন: পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি সাদৃশ্যরূপ ধারণ করলে তাকে প্রতিগত সমীভবন বলে। যেমন-
রাধ+না = রান্না, কাঁদ + না = কান্না, বদ + জাত = বজ্জাত, তৎ + জন্য = তজ্জন্য ইত্যাদি।

পারস্পরিক সমীভবন: পূর্ববর্তী ও পরবর্তী ধ্বনি পরস্পরকে প্রভাবিত করে অন্য একটি ধ্বনিতে সাদৃশ্যরূপ প্রাপ্ত হলে তাকে পারস্পরিক সমীভবন বলে। যেমন-
উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল, উৎ + শ্বাস = উচ্ছ্বাস, উৎ + হার > উদ্ধার।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অভিশ্রুতি
  2. অপশ্রুতি
  3. অপিনিহিতি
  4. সমীভবন সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল