কৃষক দিবস:- দেশে প্রথমবারের মতো ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে কৃষক দিবস পালিত হয়।- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও এর সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে এই দিবস পালিত হয়।
- দিবসের প্রতিপাদ্য ছিল ‘কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার’।
- বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রা, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খামার, গবেষণাগার ও উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন এবং সফল কৃষক-কৃষাণী সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি পালিত হয়।
- বাউএকের তত্ত্বাবধানে থাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার ৩০০ কৃষকের মধ্যে ৬ জন সফল কৃষক-কৃষাণীকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।
তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।
[Link]