মূল বিষয়বস্তুতে যান

বাংলা ভাষায় ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

সঠিক উত্তর

ধাতু

সঠিক উত্তর: ধাতু

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বাংলা ভাষায় ক্রিয়াপদের মূল অংশকে বলে - ধাতু বা ক্রিয়ামূল।

• ক্রিয়াপদের দুটি অংশ থাকে।
যথা: ১. ধাতু বা ক্রিয়ামূল এবং ২. ক্রিয়া-বিভক্তি।

ধাতু বা ক্রিয়ামূল:
কোন ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে বা ভেঙ্গে ফেললে এমন একটি মূল বা শিকড় পাওয়া যায় যাকে আর ভাঙ্গা সম্ভব হয় না তাকেই ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন: পড়ি ক্রিয়াপদের পড়- এ মূল অংশটির ধাতু।

ক্রিয়া-বিভক্তি:
ধাতুর সঙ্গে যে অর্থহীন সাংকেতিক বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়ার অবস্থা প্রকাশ করে তাকে ক্রিয়া-বিভক্তি বলে। যেমন: √পড় ধাতুর সঙ্গে ই ক্রিয়া-বিভক্তি যোগ করে পড়ি (√পড় + ই=পড়ি) ক্রিয়াপদটি গঠন করা হয়েছে। এরূপ- √পড় + এ = পড়ে, √পড় + ও = পড়ো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রত্যয়
  2. বিভক্তি
  3. ধাতু সঠিক
  4. ক্রিয়া বিভক্তি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল