মেধাবী
Toggle menu

পূর্ব-পশ্চিম ইউরোপের মধ্যে সেতুবন্ধনকারী দেশ কোনটি?

সঠিক উত্তর
স্লোভেনিয়া

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

স্লোভেনিয়া
- পূর্ব-পশ্চিম ইউরোপের মধ্যে সেতু রচনাকারী দেশ স্লোভেনিয়া।
-দেশটির রাজধানী লুবলিয়ানা।
- ইউরোপের চারটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল— আল্পস, প্যানোনিয়ান প্লেট, ডিনারাইডস ও ভূ-মধ্যসাগরের মিলন ঘটেছে স্লোভেনিয়াতে এসে।
- ভৌগলিকভাবে মধ্য ইউরোপে অবস্থিত এ দেশ এক সময় প্রাক্তন যুগোস্লাভিয়ার অংশ ছিল।
- স্লোভেনিয়া ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন সীমান্ত চুক্তি বা সেনজেন রাষ্ট্রের তালিকাভুক্ত।
- স্লোভেনিয়ার উত্তরে অস্ট্রিয়া, পশ্চিমে ইতালি, উত্তর-পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ-পূর্বে ক্রোয়েশিয়া ও দক্ষিণ-পশ্চিমে আড্রিয়াটিক সাগর।
- নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য, বিশেষ করে পাহাড়-পর্বত, হৃদ ও স্কি রিসোর্টের জন্য দেশটি সুপরিচিত।
- ৪ জুন, ২০২৪ তারিখে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্লোভেনিয়ার পার্লামেন্টে একটি বিল (ডিক্রি) পাস হয়েছিল। বিলের পক্ষে স্লোভেনিয়ার পার্লামেন্টের ৯০ সদস্যের মধ্যে ৫১ জন ভোট দেন।

অন্যদিকে,
গত ২৮ মে , ২০২৪ তারিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।

তথ্যসূত্র - প্রথম আলো, ০৫ জুন ২০২৪। ডেইলি স্টার, ০৭ জুন ২০২০। ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্পেন
আয়ারল্যান্ড
নরওয়ে
স্লোভেনিয়া সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
সাধারণ জ্ঞান
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড