ঋ’ ‘র’ ‘ষ’-এর পরে কী বসে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ণ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ণ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ণ-ত্ব বিধান অনুযায়ী ঋ, র, ষ এর পরে যুক্ত হয়- 'ণ'।
-----------------------------
• ণ-ত্ব-বিধান:
- যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে ‘ণ’ ব্যবহৃত হয় তাকে ণত্ব-বিধান বলে।
- ঋ, র বা ষ-এর পরে যদি স্বরধ্বনি, য, ব, হ কিংবা ক-বর্গ ও প-বর্গীয় ধ্বনি থাকে, তবে তার পরবর্তী দন্ত্য ন পরিবর্তিত হয়ে মূর্ধন্য ণ হয়।
- যেমন—
- হরিণ (র-এর পরে ই, তারপর ণ),
- অর্পণ (র + প + অ + ণ),
- লক্ষণ (ষ-এর পরে ক, তারপর ণ),
- কৃপণ (ঋ-কারের পরে প, তারপর ণ) ইত্যাদি।
- আরও কিছু উদাহরণ:
- অকর্মণ্য, অগ্রহায়ণ, আরোহণ, অপরাহ্ণ, উৎক্ষেপণ, ক্ষেপণাস্ত্র, গৃহিণী, গ্রহণ, গ্রামীণ, চর্বণ, দর্পণ, দ্রবণ, পার্বণ, ভ্রমণ, পূর্বাহ্ণ, শ্রবণ, সন্তর্পণ ইত্যাদি।
উৎস:
বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন