মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি সাইবার ক্রাইমের অংশ নয়?

সঠিক উত্তর

ডেটা এনক্রিপশন

সঠিক উত্তর: ডেটা এনক্রিপশন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সঠিক উত্তর: খ) ডেটা এনক্রিপশন

• ডেটা এনক্রিপশন (Data Encryption) কোনো সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম নয়; বরং এটি সাইবার নিরাপত্তা (Cyber Security)-র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রতিরক্ষামূলক ব্যবস্থা।
- এর মাধ্যমে সাধারণ পঠনযোগ্য ডেটাকে (Plaintext) একটি বিশেষ গাণিতিক অ্যালগরিদমের সাহায্যে অপঠনযোগ্য কোড বা সাইফার টেক্সটে (Ciphertext) রূপান্তর করা হয়, যাতে অননুমোদিত কোনো ব্যক্তি বা হ্যাকার ডেটা চুরি করলেও তা পড়তে না পারে।

• সাইবার ক্রাইম:
- ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধসমূহ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইম বলে।
- যুক্তরাজ্য (ইংল্যান্ড) ১৯৯০ সালে 'Computer Misuse Act 1990' প্রণয়ন করে, যা বিশ্বের প্রথম দিকের পূর্ণাঙ্গ সাইবার আইনগুলোর একটি।
- ইংল্যান্ডে জাতীয় ই-অপরাধ ইউনিট গঠন করা হয় ২০০৮ সালে।

• উল্লেখযোগ্য কিছু সাইবার অপরাধ হলো:
- হ্যাকিং,
- স্প্যামিং,
- সাইবার থেফ্ট,
- সাইবার বুলিং,
- স্পুফিং,
- ফিশিং (Phishing),
- ভিশিং,
- স্নিকিং,
- র‍্যানসমওয়্যার,
- প্লেজিয়ারিজম (Plagiarism),
- Cyberstalking,
- DDoS Attacks প্রভৃতি।

অন্যান্য অপশন:
ক) স্পুফিং: ভুয়া পরিচয়, ই-মেইল, ওয়েবসাইট বা আইপি ঠিকানা ব্যবহার করে প্রতারণার কৌশল।
গ) র‍্যানসমওয়্যার: ফাইল এনক্রিপ্ট বা লক করে মুক্তিপণ দাবি করা ক্ষতিকর সফটওয়্যার।
ঘ) ফিশিং: ভুয়া ই-মেইল, বার্তা বা ওয়েবসাইটের মাধ্যমে গোপন তথ্য চুরির কৌশল।

উৎস:
১। Computer & ICT Cloud [Live Publications],
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. স্পুফিং
  2. ডেটা এনক্রিপশন সঠিক
  3. র‍্যানসমওয়্যার
  4. ফিশিং

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল