মূল বিষয়বস্তুতে যান

লালাগ্রন্থির কোন উপাদানটি খাদ্যকে পিচ্ছিল করে?

সঠিক উত্তর

মিউসিন

সঠিক উত্তর: মিউসিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• লালাগ্রন্থি থেকে নিঃসৃত 'মিউসিন' খাদ্যকে পিচ্ছিল করে।
- টায়ালিন ও মল্টেজ এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে।

• মুখের দু'পাশে তিন জোড়া লালাগ্রন্থি আছে।
যথা-
- কানের নিচে দু'পাশের- প্যারোটিড গ্রন্থি।
- নিচের চোয়ালের ভেতর দিকে- সাবম্যান্ডিবুলার গ্রন্থি ।
- জিহ্বার তলায়- সাবলিঙ্গুয়াল গ্রন্থি।

• লালাগ্রন্থির গঠন:
- লালাগ্রন্থিগুলো এপিথেলিয়ামে আবৃত এবং ডিস্বাকার রস নিঃসারী থলি দ্বারা গঠিত।
- প্রত্যেক থলির কেন্দ্রে একটি নালিকা থাকে। এগুলো একীভূত হয়ে ক্রমে গ্রন্থির মূল নালিতে পরিণত হয় এবং পরে মুখবিবরে প্রবেশ করে।
- গ্রন্থিগুলো দু'রকম কোষ দ্বারা গঠিত, যেমন- সেরাস কোষ ও মিউকাস কোষ।
- লালাগ্রন্থি এ সেরাসকোষ থেকে এনজাইম ও মিউকাস কোষ থেকে মিউকাস নিঃসৃত হয়।

• লালাগ্রন্থির কাজ:
- লালারসের প্রধান কাজ হচ্ছে খাদ্যকে পিচ্ছিল করে তা চিবাতে ও গিলতে সাহায্য করে।
- পরিপাকের কাজে টায়ালিনের মাধ্যমে সিদ্ধ শ্বেতসারকে ভেঙ্গে দ্বিশর্করা-মলটোজে এবং মল্টেজ এনজাইম দিয়ে মলটোজকে গ্লুকোজে পরিণত করা।

উৎস: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মিউসিন সঠিক
  2. টায়ালিন
  3. মিউকাস
  4. এনজাইম

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল