'ক্রন্দসী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'ক্রন্দসী' কাব্যগ্রন্থের রচয়িতা - সুধীন্দ্রনাথ দত্ত।
• 'ক্রন্দসী' কাব্যগ্রন্থ:
- এটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়।
- গ্রন্থটিতে অন্তর্ভুক্ত কবিতাগুলোর মধ্যে 'উটপাখী', 'সন্ধান', 'সৃষ্টিরহস্য', 'প্রত্যাখ্যান', 'জাদুঘর', 'প্রশ্ন', 'জাতিস্মর', 'নরক', 'মৃত্যু' এবং 'প্রার্থনা' উল্লেখযোগ্য।
- 'উটপাখি' কবিতার বিখ্যাত উক্তি: 'অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?'
• সুধীন্দ্রনাথ দত্ত:
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
- ১৯০১ সালের ৩০ই অক্টোবর কলকাতার হাতীবাগানে জন্মগ্রহণ করেন।
- ত্রৈমাসিক 'পরিচয়' পত্রিকা সম্পাদনা করে তিনি অমর হয়ে আছেন।
- সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।
- ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন। 'তন্বী' কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
- ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।
- বাংলা কবিতায় তিনি দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটান।
- ১৯৬০ সালে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- তন্বী,
- অর্কেষ্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তর ফাল্গুনী,
- সংবর্ত,
- প্রতিদিন,
- দশমী।
উৎস:
বাংলাপিডিয়া;
'ক্রন্দসী' কাব্যগ্রন্থ
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন