মূল বিষয়বস্তুতে যান

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কত সালে গঠিত হয়?

সঠিক উত্তর

১৯৫৭ সালে

সঠিক উত্তর: ১৯৫৭ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)
• ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বাংলাদেশের একটি বামপন্থী রাজনৈতিক দল।
• মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ২৪–২৫ জুলাই ১৯৫৭ সালে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাপ গঠিত হয়।
• ন্যাপ গঠনের পেছনে আওয়ামী লীগের অভ্যন্তরে পররাষ্ট্রনীতি ও আদর্শগত মতবিরোধ প্রধান কারণ ছিল।
• ন্যাপের প্রথম সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
• ন্যাপের প্রথম সম্পাদক ছিলেন মাহমুদুল হক ওসমানী।
• ন্যাপের প্রধান লক্ষ্য ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন, পার্লামেন্টারি গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা।

• ৩০ নভেম্বর ১৯৬৭ ন্যাপ চীনপন্থী ও মস্কোপন্থী—এই দুই শিবিরে বিভক্ত হয়।
• চীনপন্থী ন্যাপের সভাপতি ছিলেন মওলানা ভাসানী।
• মস্কোপন্থী ন্যাপের সভাপতি ছিলেন খান আবদুল ওয়ালী খান।
• পূর্ব পাকিস্তানে মস্কোপন্থী ন্যাপের নেতৃত্ব দেন অধ্যাপক মোজাফফর আহমদ; এটি মোজাফফর ন্যাপ নামে পরিচিত।
• ১৯৬৮ সালে ন্যাপ পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থানের সূচনা করে।

• নভেম্বর ১৯৭৪ মওলানা ভাসানী ন্যাপ থেকে পদত্যাগ করেন।
• মওলানা ভাসানীর মৃত্যুর পর তাঁর স্ত্রী আলেমা ভাসানী কিছুদিন ভাসানী ন্যাপের নেতৃত্ব দেন।
• এরশাদবিরোধী আন্দোলনের সময় ১৩টি ন্যাপের অস্তিত্ব দেখা যায়।
• বর্তমানে ন্যাপ কয়েকটি দল ও উপদলে বিভক্ত।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৯৪৯ সালে
  2. ১৯৫২ সালে
  3. ১৯৫৭ সালে সঠিক
  4. ১৯৬৭ সালে

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল