সম্প্রতি, সরকার কত তারিখ জাতীয় চা দিবস ঘোষণা করেছে? [সেপ্টেম্বর, ২০২৫]
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২১ মে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২১ মে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
জাতীয় চা দিবস:
- সম্প্রতি, ২১ মে জাতীয় চা দিবস ঘোষণা করেছে সরকার।
- জাতীয় চা পুরস্কার নীতিমালা, ২০২২ সংশোধনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় দিবসটি পরিবর্তন করেছে।
- এত দিন ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হতো।
- এর কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৪ জুন।
- এখন আন্তর্জাতিক চা দিবস ২১ মের সঙ্গে মিল রেখে দিবসটি পরিবর্তন করা হয়।
উল্লেখ্য,
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০ সাল থেকে ২১ মে কে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয়া হয়।
- বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় ১৮৪০ সালে।
- তবে বাণিজ্যিক প্রথম চা উৎপাদন শুরু হয় ১৮৫৪ সালে, সিলেটের মালনীছড়ায়।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন