জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা দ্বিতীয় সর্বাধিক কোন জেলায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: খাগড়াছড়ি জেলা
সঠিক উত্তর
সঠিক উত্তর: খাগড়াছড়ি জেলা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ক্ষুদ্র জাতিগোষ্ঠী:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৫০টি।
- ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠী চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি, ৪ লাখ ৮৩ হাজার ২৯৯।
- সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে পার্বত্য চট্টগ্রামেরই দুই ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা ও ত্রিপুরা।
- মারমাদের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ২৬২ আর ত্রিপুরাদের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৭৮।
- চতুর্থ স্থানে আছে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল। তাঁদের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪৯ জন।
জেলার নিরিখে,
- রাঙামাটি জেলাতে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে।
- জেলার দিক দিয়ে -দ্বিতীয় অবস্থানে আছে পার্বত্য জেলা খাগড়াছড়ি।
উল্লেখ্য,
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি ৬০.০৪% চট্টগ্রাম বিভাগে বসবাস।
- বরিশাল বিভাগে বসবাস করে সবচেয়ে কম ০.২৫%।
এছাড়াও
ক্ষুদ্র নৃগোষ্ঠীর-
- ১৪.৮২% রাজশাহী,
- ৮.২৮% সিলেট,
- ৫.৫২% রংপুর ও
- ৪.৯৯% ঢাকা বিভাগে
- বরিশাল বিভাগে ০.২৫% বসবাস করে।
উৎস: i) জনশুমারি ও গৃহগণনা ২০২২।
ii) প্রথম আলো।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন