মূল বিষয়বস্তুতে যান

প্রধান নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান-

সঠিক উত্তর

প্রধান বিচারপতি

সঠিক উত্তর: প্রধান বিচারপতি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে শপথ বাক্য পাঠ:
প্রধান ‍বিচারপতি যাদের শপথ বাক্য করান:
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ
- পিএসসির সদস্যবৃন্দ
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
- নির্বাচন কমিশনারবৃন্দ।
রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পাঠ করান:
-প্রধানমন্ত্রী
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ
- স্পিকার
- ডেপুটি স্পিকার
- প্রধান বিচারপতি।
স্পিকার যাদের শপথবাক্য পাঠ করান:
- রাষ্ট্রপতি
- সংসদ সদস্যবৃন্দ।

উল্লেখ্য,
- বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এবং চারজন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেছেন।
- ২৬ নভেম্বর, ২০২৪ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথবাক্য পাঠ করান।
- প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন শপথ নেন।
- এরপর চারজন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন।
১)মো. আনোয়ারুল ইসলাম সরকার (সাবেক অতিরিক্ত সচিব)
২)আবদুর রহমানেল মাসুদ (অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ)
৩)তাহমিদা আহমদ (সাবেক যুগ্ম সচিব)
৪) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

- সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিইসি এবং চার কমিশনারকে নিয়োগ দেন।

তথ্যসূত্র:- বাংলাদেশ সংবিধান ও প্রথম আলো নিউজ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. স্পিকার
  2. প্রধানমন্ত্রী
  3. রাষ্ট্রপতি
  4. প্রধান বিচারপতি সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল