রুশ বিপ্লব:- ১৯১৭ সালে রুশ বিপ্লব সংঘটিত হয়।
- রাশিয়ায় মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে ১৯১৭ সালের রুশ বিপ্লব' বলা হয়।ফেব্রুয়ারি বিপ্লব:- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলে।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ১৯১৭ সালের ফেব্রুয়ারিতে পেট্রোগ্রাদে (সেন্ট পিটার্সবার্গে) খাদ্য ঘাটতি নিয়ে দাঙ্গা শুরু হয়।
- সেনাবাহিনী বিদ্রোহীদের সাথে যোগ দিলে নিকোলাস ত্যাগ করতে বাধ্য হন।
বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
রুশ বিপ্লবের প্রভাব:- বিপ্লবের পর রাশিয়ায় বলশেভিক (লাল) ও তাদের বিরোধী (সাদা) শক্তির মধ্যে এক ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়।
- এই রুশ গৃহযুদ্ধে বলশেভিকরা শেষ পর্যন্ত বিজয়ী হয়।
- রুশ বিপ্লব সারা বিশ্বের কমিউনিস্ট আন্দোলনকে অনুপ্রাণিত করে।
- রাশিয়ার এই বিপ্লব ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠার পথ তৈরি করে।
তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। [
লিঙ্ক]