মূল বিষয়বস্তুতে যান

কোন তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না?

সঠিক উত্তর

আলোর তরঙ্গ

সঠিক উত্তর: আলোর তরঙ্গ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিদ্যুৎচুম্বকীয় বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ:
- যখন বৈদ্যুতিক ক্ষেত্র ও চৌম্বকক্ষেত্রের পর্যাবৃত্ত আন্দোলন স্থানান্তরিত হয়, তখন একে বিদ্যুৎচুম্বকীয় বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে।
যেমন- আলোর তরঙ্গ, গামা রশ্মি, মাইক্রোওয়েভ ইত্যাদি তড়িৎচুম্বকীয় তরঙ্গের উদাহরণ।
- এই ধরনের তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না।

যান্ত্রিক তরঙ্গ:
- কোনো কোনো তরঙ্গ প্রবাহিত হতে মাধ্যমের প্রয়োজন হয়, আবার কোনো কোনো তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।
- যেসব তরঙ্গ প্রবাহের জন্য বায়বীয়, তরল বা কঠিন কোনো মাধ্যমের প্রয়োজন হয়, তাদের বলা হয় যান্ত্রিক তরঙ্গ।
- এসব তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো তরঙ্গ প্রবাহে অংশগ্রহণ করে।
যেমন- পুকুরে একটি ঢিল ছুড়ে দিলে যে একক তরঙ্গ তৈরি হয়, তা পানির মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে। একটি সুর-শলাকার কম্পন যদি বায়বীয়, তরল বা কঠিন কোনো মাধ্যমে সঞ্চালিত হয়, তাহলে ঐ মাধ্যমের ভেতর দিয়ে শব্দের তরঙ্গদল প্রবাহিত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আলোর তরঙ্গ সঠিক
  2. শব্দ তরঙ্গ
  3. পানির তরঙ্গ
  4. সবগুলোই

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল