মেধাবী
Toggle menu

বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত -

সঠিক উত্তর
অ্যাঞ্জেল জলপ্রপাত

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অ্যাঞ্জেল জলপ্রপাত:
- এঞ্জেল জলপ্রপাত দক্ষিণ-পূর্ব ভেনেজুয়েলার বোলিভার প্রদেশের গুইয়ানা হাইল্যান্ডসে অবস্থিত।
- এটি চুরুন নদীর ওপর অবস্থিত, যা ক্যারোনি নদীর একটি উপনদী।
- এঞ্জেল জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।
- এর উচ্চতা ৩,২১২ ফুট (৯৭৯ মিটার)।
- এর প্রস্থ ভিত্তিতে ৫০০ ফুট (১৫০ মিটার)।
- এটি আউয়ান-টেপুই (Auyán-Tepuí), বা "ডেভিলস মাউন্টেন" থেকে নিচে পড়ে।
- জলপ্রপাতটি প্রায় সম্পূর্ণ উলম্ব পাথরের গায়ে সামান্য স্পর্শ করেই নিচে নামে।
- এটি ক্যানাইমা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত।
- ঘন জঙ্গলের কারণে এটি সবচেয়ে ভালো দেখা যায় আকাশপথ থেকে।
- আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল ১৯৩০ সালে বহিরাগত হিসেবে এটি প্রথম দেখতে পান।
- ১৯৩৭ সালে আমেরিকান অভিযাত্রী জেমস অ্যাঞ্জেল তার বিমান কাছাকাছি মেসায় অবতরণ করলে এটি প্রসিদ্ধ হয়।
- তার নাম অনুসারে এর নামকরণ করা হয় অ্যাঞ্জেল জলপ্রপাত।
- ২০০৯ সালে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ঘোষণা দেন জলপ্রপাতটির আদিবাসী নাম "কেরেপাকুপাই মেরু" ব্যবহার করা উচিত।

এছাড়াও,
গুয়ারিয়া জলপ্রপাত:
- পানি পতনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত।
- ব্রাজিল ও প্যারাগুয়ে সীমান্তে অবস্থিত।

নায়াগ্রা জলপ্রপাত:
- আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত।
- এটি যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থিত।

ভিক্টোরিয়া জলপ্রপাত:
- বিশ্বের সবচেয়ে চওড়া জলপ্রপাত।
- এটি জাম্বিয়ায় অবস্থিত কিন্তু জিম্বাবুয়ের ভিক্টোরিয়া সিটি প্রান্ত থেকে সবচেয়ে ভালো ভাবে দেখা যায়।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

নায়াগ্রা জলপ্রপাত
অ্যাঞ্জেল জলপ্রপাত সঠিক
ভিক্টোরিয়া জলপ্রপাত
গুয়ারিয়া জলপ্রপাত

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড