মূল বিষয়বস্তুতে যান

ছেদন ক্ষমতা কম কিন্তু পদার্থকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি কোনটির?

সঠিক উত্তর

আলফা কণার

সঠিক উত্তর: আলফা কণার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

তেজস্ক্রিয় বিকিরণসমূহ ও তাদের ধর্ম:
- একটি সরু ছিদ্রযুক্ত লেড বা সীসার পাত্রে রেডিয়াম রেখে দিলে তা থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি ছিদ্র দিয়ে সরলরেখায় বের হয়।
- এ রশ্মিকে চৌম্বক বা বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত করলে তা তিন ভাগে ভাগ হয়ে যায়। এদেরকে যথাক্রমে আলফা, বিটা ও গামা রশ্মি বলা হয়।
- এদের মধ্যে আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত, বিটা রশ্মি ঋনাত্মক চার্জযুক্ত এবং গামা রশ্মি হচ্ছে চার্জবিহীন বা চার্জনিরপেক্ষ।

আলফা কণা বা আলফা রশ্মি:
প্রকৃতি:
- বৈদ্যুতিক ক্ষেত্রে বা চৌম্বক ক্ষেত্রে আলফা রশ্মির বেঁকে যাওয়ার দিক থেকে সহজেই বুঝা যায় যে, এটি ধনাত্মক আধানযুক্ত।
- বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে এটি প্রকৃতপক্ষে হিলিয়াম নিউক্লিয়াস।
- একে ⁴₂He⁺⁺ লেখা যায় অর্থাৎ ⁴₂He পরমাণু থেকে দুটি ইলেকট্রন অপসারিত হয়েছে।
বেগ:
বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত আলফা-কণার গতিবেগ 1 x10⁹ cm sec⁻¹ হতে 2.5 x10⁹ cm sec⁻¹ পর্যন্ত দেখা যায়।
বায়ুর আয়নিকরণ:
বায়ুর মধ্য দিয়ে যাওয়ার সময় আলফা কণাসমূহ থেকে কিছু শক্তি পদার্থের অণুসমূহে স্থানান্তরিত হয় এবং অণুসমূহ আয়নিত হয়।
ছেদন ক্ষমতা:
আলফা কণার ছেদন ক্ষমতা খুব কম, কিন্তু পদার্থকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি

উৎস: রসায়ন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (হাজারী নাগ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিটা কণার
  2. আলফা কণার সঠিক
  3. গামা কণার
  4. কোনটিই নয়

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল