মেধাবী
Toggle menu

কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে থেকে ‍মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়?

সঠিক উত্তর
১৯৫৫ সালে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১৯৫৫ সালের ২১-২৩ সেপ্টেম্বর ঢাকার রূপমহল সিনেমা হলে আওয়ামী ‍মুসলিম লীগের তৃতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।

১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
আওয়ামী লীগের প্রথম কমিটি:
- সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- সাধারণ সম্পাদক : শামসুল হক
- যুগ্ম সাধারণ সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু ১৯৫৩ সালের ১৪-১৬ নভেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের দ্বিতীয় কাউন্সিলে দলটির সাধারণ সম্পাদক এবং ১৯৬৬ সালে সভাপতি নির্বাচিত হন।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলা ট্রিবিউন)

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯৫৩ সালে
১৯৫৫ সালে সঠিক
১৯৫৭ সালে
১৯৬০ সালে

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড