শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কমা
সঠিক উত্তর
সঠিক উত্তর: কমা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে 'কমা' ব্যবহৃত হয়।
কমা [পাদচ্ছেদ] (,):
• বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ-বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়।
যেমন: সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
• শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
• পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।
যেমন: সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য একই মালিকার পুষ্প।
• সম্বোধনের পরে কমা বসাতে হয়।
যেমন: রশিদ, এদিকে এসো।
• জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসবে।
যেমন: কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত।
• উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে।
যেমন: সাহেব বললেন, "ছুটি পাবেন না।"
• মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 'কমা' বসবে।
যেমন: ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন।
• বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে।
যেমন: ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০।
• নামের পরে ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে।
যেমন: ডক্টর মুহম্মদ এনামুল হক, এম.এ. পি-এইচ.ডি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২৬ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন