মূল বিষয়বস্তুতে যান

'সফট পাওয়ার' ধারণাটির প্রবর্তক কে?

সঠিক উত্তর

জোসেফ নাই

সঠিক উত্তর: জোসেফ নাই

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

Soft Power:
- প্রবক্তা: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ নাই (Joseph Nye)। তিনি ১৯৯০ সালে তাঁর 'Bound to Lead: The Changing Nature of American Power' বইটিতে প্রথম এই ধারণাটি দেন। পরবর্তীতে ২০০৪ সালে তাঁর 'Soft Power: The Means to Success in World Politics' বইয়ে এটি পূর্ণাঙ্গ রূপ পায়।
- সংজ্ঞা: কোনো প্রকার সামরিক চাপ (Hard Power) বা অর্থনৈতিক প্রলোভন (Economic Inducement) ছাড়াই-কেবলমাত্র নিজের দেশের আকর্ষণীয় সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ/মূল্যবোধ এবং দূরদর্শী পররাষ্ট্রনীতির মাধ্যমে অন্য কোনো দেশকে নিজের অনুকূলে প্রভাবিত করার ক্ষমতাই হলো সফট পাওয়ার। সহজ কথায়, এটি হলো "কাউকে বাধ্য না করে নিজের চাওয়া অনুযায়ী তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা" (Ability to attract and co-opt)।

• Soft Power এমন এক প্রভাব যেখানে কোনো রাষ্ট্র বলপ্রয়োগ বা অর্থনৈতিক চাপের পরিবর্তে তার সংস্কৃতি, শিক্ষা, মূল্যবোধ ও কূটনৈতিক আচরণের মাধ্যমে অন্যকে আকৃষ্ট করে।
- চলচ্চিত্র, সাহিত্য, প্রযুক্তি, ভাষা, পোষাক, বিশ্ববিদ্যালয়, এমনকি ক্রীড়াও এই নরম শক্তির অংশ।
- এখানে শক্তির প্রকাশ দৃশ্যমান নয়, কিন্তু প্রভাব গভীর।
- মানুষ স্বেচ্ছায় অনুকরণ করে, গ্রহণ করে এবং মানসিকভাবে প্রভাবিত হয়। ফলে Soft Power এক ধরনের “সম্মতির রাজনীতি” তৈরি করে—যেখানে জোরের বদলে বিশ্বাস কাজ করে। সংস্কৃতির কৌশল(Cultural Diplomacy) সফট পাওয়ার এর একটি উদাহরণ।

উৎস: EBSCO ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জন মিয়ারশেইমার
  2. জোসেফ নাই সঠিক
  3. জর্জ রিটজার
  4. থমাস হবস

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল