'গ্রানাডার শেষ বীর’ উপন্যাসের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: এস ওয়াজেদ আলি
সঠিক উত্তর
সঠিক উত্তর: এস ওয়াজেদ আলি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• গ্রানাডার শেষ বীর’- উপন্যাসের রচয়িতা- এস ওয়াজেদ আলি।
------------------------
• ‘গ্রানাডার শেষ বীর’:
- এস ওয়াজেদ আলির গ্রানাডার শেষ বীর হিসেবে মুসা বিন আবী গাসসান পরিচিত, যিনি ১৪৯১ সালে খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। তবে ইতিহাসে নাসিরি রাজবংশের শেষ শাসক ছিলেন আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বা বোয়াবদিল, যিনি ১৪৯২ সালে ফার্দিনান্দ ও ইসাবেলার কাছে আত্মসমর্পণ করে মুসলমানদের ৮০০ বছরের শাসনের অবসান ঘটান। সাহিত্যে, বিশেষ করে এস. ওয়াজেদ আলীর গ্রন্থে, মুসা বিন আবী গাসসানকে শেষ পর্যন্ত লড়াইয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাই গ্রানাডার শেষ সময়কে প্রতীকীভাবে বীরত্বের প্রতীক মুসা বিন আবী গাসসান ও শাসনক্ষমতার চূড়ান্ত পতনের বাস্তব চরিত্র বোয়াবদিল—দু’জনের সঙ্গে সংযুক্ত করে দেখা হয়।
------------------
• শেখ ওয়াজেদ আলি:
- শেখ ওয়াজেদ আলি ছিলেন একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
- তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- সাহিত্যজগতে তিনি এস ওয়াজেদ আলি নামে পরিচিত।
- তিনি প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকার নিয়মিত লেখক ছিলেন।
- ১৯১৯ সালে তার প্রথম প্রবন্ধ ‘অতীতের বোঝা’ সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
- তিনি ইংরেজি জার্নাল Bulletin of the Indian Rationalistic Society এবং বাংলা মাসিক গুলিস্তাঁ সম্পাদনা ও প্রকাশ করেন।
- ১৯২৫ সালে তাঁর ছোটগল্প ‘রাজা’ ইসলাম দর্শন-এ প্রকাশিত হয়।
- তিনি দুবার (১৯২৫ ও ১৯২৬) বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি নির্বাচিত হন।
- তাঁর উল্লেখযোগ্য রচনা:
• প্রবন্ধ:
- জীবনের শিল্প,
- প্রাচ্য ও প্রতীচ্য,
- ভবিষ্যতের বাঙালী,
- আকবরের রাষ্ট্র সাধনা,
- মুসলিম সংস্কৃতির আদর্শ
• গল্পসংকলন:
- গুলদাস্তা,
- মাশুকের দরবার,
- বাদশাহী গল্প,
- গল্পের মজলিশ।
• উপন্যাস: গ্রানাডার শেষ বীর।
• ভ্রমণকাহিনী:
- পশ্চিম ভারত,
- মোটর যোগে রাঁচী সফর।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন