জীবনানন্দ দাশের রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কবিতার কথা
সঠিক উত্তর
সঠিক উত্তর: কবিতার কথা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কবিতার কথা:
- কবিতার কথা জীবনানন্দ দাশের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধগ্রন্থ।
- এ গ্রন্থের একটি বিখ্যাত উক্তি হলো— “সকলেই কবি নন, কেউ কেউ কবি।”
-----------
• জীবনানন্দ দাশ:
- জীবনানন্দ দাশ ছিলেন একজন বিখ্যাত কবি ও শিক্ষাবিদ।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম সত্যানন্দ দাশ এবং মাতার নাম কুসুমকুমারী দাশ।
- জীবনানন্দ ছিলেন ‘তিরিশের কবি’ আন্দোলনের অন্যতম প্রধান কবি।
- তাঁর কবিতায় আধুনিক জীবনবোধ, নিঃসঙ্গতা, হতাশা ও প্রকৃতির রূপ বিশেষভাবে প্রকাশ পেয়েছে।
- তিনি ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।
• জীবনানন্দ দাশ রচিত উপন্যাসগুলো হলো:
- মাল্যবান;
- সতীর্থ;
- কল্যাণী।
• জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ঝরাপালক, [প্রথম কাব্যগ্রন্থ]
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন