'জিএইউ ধান ৪' উদ্ভাবন করেছে কোন প্রতিষ্ঠান?
সঠিক উত্তর
সঠিক উত্তর: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর
সঠিক উত্তর: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
জিএইউ ধান-৪:
- জিএইউ ধান ৪ হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি উচ্চফলনশীল, স্বল্পমেয়াদী ও চিকন আউশ ধানের নতুন জাত।
- এটি মূলত আউশ মৌসুমের জন্য একটি প্রিমিয়াম মানের ধান।
- অনুকূল পরিবেশে প্রতি হেক্টরে ৫ থেকে ৫ দশমিক ৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। প্রতি হেক্টরে ২৫ থেকে ৩০ কেজি বীজ প্রয়োজন হয়, যা কৃষকের জন্য ব্যয়সাশ্রয়ী।
উল্লেখ্য,
- বাংলাদেশে সাধারণত আউশ ধানের ফলন আমন ও বোরো মৌসুমের তুলনায় তুলনামূলক কম হয়ে থাকে। তবে জিএইউ ধান ৪ তার ব্যতিক্রম। এ জাতটি দ্রুত পরিপক্ব হওয়ায় কৃষকরা অল্প সময়েই জমি খালি করতে পারেন এবং সহজেই একই জমিতে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদনের সুযোগ পান। ফলে এটি দেশের উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকায় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। একই সঙ্গে দেশের প্রায় সব অঞ্চলে আউশ মৌসুমে এ জাতটি চাষযোগ্য এবং তুলনামূলক কম পানির প্রয়োজন হওয়ায় ধান নির্ভর কৃষি ব্যবস্থার জন্য এর গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উৎস: Gazipur Agricultural University ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন