বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটকের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর
সঠিক উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক 'সাজাহান' নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
---------
• সাজাহান নাটক:
‘সাজাহান’ (১৯০৯) দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত একটি ঐতিহাসিক নাটক। মোগল সম্রাট সাজাহানের জীবনকাহিনি অবলম্বনে নাটকটি রচিত হয়েছে। সম্রাটের করুণ জীবন, পারিবারিক দ্বন্দ্ব ও ক্ষমতার সংঘাত নাটকটিকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। সংলাপের আড়ম্বর, বাকশৈলীর বর্ণাঢ্যতা, আবেগের তীব্রতা এবং ঘটনার অতিনাটকীয়তা এ নাটকের প্রধান বৈশিষ্ট্য। বাংলা নাট্যজগতের অন্যতম মঞ্চসফল নাটক হিসেবে ‘সাজাহান’ বিশেষ মর্যাদা লাভ করেছে। সম্রাট সাজাহানকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে প্রথম নাটক রচনা করেন দ্বিজেন্দ্রলাল রায়।
----------------
• দ্বিজেন্দ্রলাল রায়:
- দ্বিজেন্দ্রলাল রায় বাংলা সাহিত্য ও সংগীতের এক বহুমুখী প্রতিভা।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই, নদিয়ার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- তাঁর বাবা কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন গায়ক ও সাহিত্যিক, তাই ছোটবেলা থেকেই শিল্প-সাহিত্যের পরিবেশে মানুষ হন দ্বিজেন্দ্রলাল।
- কবি, নাট্যকার ও গীতিকার—এই তিন পরিচয়েই তিনি সমানভাবে খ্যাত।
- বাংলা সংগীতে তিনি সৃষ্টি করেন ‘দ্বিজেন্দ্রগীতি’ নামে এক স্বতন্ত্র ধারা, যার মধ্যে দেশপ্রেম, প্রকৃতির সৌন্দর্য আর মধুর সুরেলা অনুভূতি মিলেমিশে আছে।
- তিনি প্রায় ৫০০ গান লিখেছেন; “ধনধান্য পুষ্পভরা” তার অন্যতম শ্রেষ্ঠ রচনা।
- তাঁর হাসির গানও বিশেষ জনপ্রিয়, যার জন্য তিনি ‘হাসির গানের রাজা’ নামে পরিচিত।
- হাসির গানের রাজা’ 'D.L. Ray' নামেও তিনি পরিচিত ছিলেন।
- তিনিই প্রথম বাংলা ভাষায় প্যারোডি গান রচনা করেন।
- নাট্যসাহিত্যেও তাঁর অবদান অনবদ্য।
- ‘তাঁর রচিত ঐতিহাসিক ও পৌরাণিক নাটক:
• 'সাজাহান’,
• ‘চন্দ্রগুপ্ত’,
• ‘নুরজাহান’,
• ‘তারাবাঈ’,
• ‘একঘরে’।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন