বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: স্থিতি জড়তা
সঠিক উত্তর
সঠিক উত্তর: স্থিতি জড়তা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• স্থিতি জড়তা : স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা, তাকেই স্থিতি জড়তা বলে। বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তু তার এই স্থির অবস্থা বজায় রাখে।
• জড়তা (Inertia):
- জড়তা বস্তুর একটি ধর্ম, যে ধর্মের কারণে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে গতিশীল থাকতে চায়।
- জড়তা দুই প্রকার।
যথা-
১। স্থিতি জড়তা (Inertia of rest):
- স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, বস্তুর এ প্রবণতা বা ধর্মকে স্থিতি জড়তা বলে।
২। গতি জড়তা (Inertia of motion):
- সুষম গতিশীল বস্তু চিরকাল সুষম গতিশীল থাকতে চায়, বস্তুর এ প্রবণতা বা ধর্মকে গতি জড়তা বলে।
নিউটনের প্রথম সূত্র:
- বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।
- নিউটনের প্রথম সূত্রটি বস্তুর জড়তা ও বলের গুণগত ধারণা দেয়।
বল:
- যা কোন স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা কোন গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে এর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে।
উৎস: ১. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Science Expert [Live Publications]
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন