কোন অঞ্চলের জন্য 'ডমিনো তত্ত্ব' প্রযোজ্য ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ডমিনো তত্ত্ব:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য 'ডমিনো তত্ত্ব' প্রযোজ্য ছিল।
- স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে পররাষ্ট্র নীতিগুলি গ্রহণ করেছিল, তার মধ্যে 'ডমিনো তত্ত্ব' ছিল অন্যতম।
- ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল, যার মূল লক্ষ্য ছিল সাম্যবাদের প্রসার ঠেকানো।
• ডমিনো তত্ত্ব অনুযায়ী,
- যদি কোনো একটি রাষ্ট্রে সাম্যবাদীরা ক্ষমতাসীন হয়, তাহলে আশপাশের রাষ্ট্রগুলিও দ্রুত সাম্যবাদী শাসনের দিকে চলে যাবে।
উল্লেখ্য,
- দক্ষিণ-পূর্ব এশিয়ায় 'ভিয়েতনাম যুদ্ধ' এবং স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এই তত্ত্ব প্রয়োগ করেছিল। বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে যুক্তরাষ্ট্র সাম্যবাদের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস, ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও, তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে ডমিনো তত্ত্ব প্রয়োগ করেন।
উৎস: History.com.
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন