‘রিয়াসা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে’ বাক্যটি কোন কালের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পুরাঘটিত বর্তমান
সঠিক উত্তর
সঠিক উত্তর: পুরাঘটিত বর্তমান
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
’রিয়াসা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে’- বাক্যটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ।
» পুরাঘটিত বর্তমান:
পুরাঘটিত বর্তমান কাল ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন-
→ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
→ এতক্ষণ আমি অঙ্ক করেছি।
অন্যদিকে,
• সাধারণ অতীত: বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল।
যেমন- প্রদীপ নিভে গেল। শিকারি পাখিটিকে গুলি করল।
• নিত্যবৃত্ত অতীত: অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল
বলে।
যেমন- আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।
• পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
যেমন- সেবার তাকে সুস্থই দেখেছিলাম। কাজটি কি তুমি করেছিলে?
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি ২০১৯ সালের সংস্করণ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন