মূল বিষয়বস্তুতে যান

প্রাচীন বাংলা সাহিত্যের ছড়া এবং লোকগাথাগুলো মূলত কোন ছন্দে রচিত হতো?

সঠিক উত্তর

স্বরবৃত্ত ছন্দ

সঠিক উত্তর: স্বরবৃত্ত ছন্দ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাচীন বাংলা সাহিত্যের ছড়া এবং লোকগাথাগুলো মূলত স্বরবৃত্ত ছন্দে রচিত হতো।
-----------
• স্বরবৃত্ত ছন্দ:
- স্বরবৃত্ত ছন্দ হলো বাংলা ছন্দের একটি লোকজ ও প্রাচীন ধারা, যা সাধারণত ছড়া, গান ও কথ্যভাষায় ব্যবহৃত হয়।
- এই ছন্দকে ছড়ার ছন্দ, লোকছন্দ বা মেয়েলি ছন্দও বলা হয়।
- প্রাচীন ছড়াগুলো মূলত এই ছন্দেই রচিত।

• সংজ্ঞা:
- যে ছন্দে সকল অক্ষর (মুক্ত বা বদ্ধ) সমানভাবে এক মাত্রা গণনা করা হয় এবং প্রত্যেক পর্বের শুরুতে শ্বাসাঘাত পড়ে, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে।

• বৈশিষ্ট্য :
- সব অক্ষর (মুক্ত/বদ্ধ) একমাত্রার।
- যুগ্মধ্বনি ঠেসে এক মাত্রা ধরা হয়।
- সাধারণত ৪ মাত্রার পর্বে গঠিত।
- পর্বের শুরুতে প্রবল শ্বাসাঘাত পড়ে।
- ভাষা হয় কথ্য ও সহজ।
- লয় দ্রুত এবং ভাব লঘু ও চপল।
- প্রতিটি চরণে সাধারণত একাধিক পর্ব থাকে, শেষ পর্ব কখনো অপূর্ণ হতে পারে

• উদাহরণ:
- বাঁশ বাগানের | মাথার উপর | চাঁদ উঠেছে | ওই
মাগো আমার | শোলক বলা | কাজলা দিদি | কই?

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. স্বরবৃত্ত ছন্দ সঠিক
  2. অমিত্রাক্ষর ছন্দ
  3. গদ্য ছন্দ
  4. মাত্রাবৃত্ত ছন্দ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল