বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বারোমাসের ছড়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: বারোমাসের ছড়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ কবিতাটি বারোমাসের ছড়া গ্রন্থের অন্তর্ভুক্ত।
---------------------------
‘নদীর স্বপ্ন’
-বুদ্ধদেব বসু।
কোথায় চলেছো? এদিকে এসো না!
দুটো কথা শোনো দিকি,
এই নাও — এই চকচকে, ছোটো,
নূতন রুপোর সিকি।
ছোকানুর কাছে দুটো আনি আছে,
তোমারে দেবো গো তা-ও,
আমাদের যদি তোমার সঙ্গে
নৌকায় তুলে নাও।
নৌকা তোমার ঘাটে বাঁধা আছে —
যাবে কি অনেক দূরে?
পায়ে পড়ি, মাঝি, সাথে নিয়ে চলো
মোরে আর ছোকানুরে।
আমারে চেনো না? মোর নাম খোকা,
ছোকানু আমার বোন,
তোমার সঙ্গে বেড়াবো আমরা
মেঘনা-পদ্মা-শোন।
দিদি মোরে ডাকে গোবিন্দচাঁদ,
মা ডাকে খোকা ভাই,
পায়ে পড়ি, মাঝি, সাথে নিয়ে চলো,
আমি তোমার সঙ্গে যাই।
---------------------------
• ‘নদীর স্বপ্ন’ কবিতা নিয়ে কিছু তথ্য-
- বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ কবিতাটি বারোমাসের ছড়া- গ্রন্থের অন্তর্ভুক্ত।
- ‘বারোমাসের ছড়া’ মূলত একটি জনপ্রিয় শিশুতোষ কাব্যগ্রন্থ।
- এতে বাংলা বছরের বারোটি মাসের প্রকৃতি ও উৎসবের বিবরণ সহজ ও মধুর ছন্দে উপস্থাপন করা হয়েছে।
- বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ একটি রোমান্টিক ও কল্পনানির্ভর শিশুতোষ কবিতা। যেখানে এক কিশোরের চোখের মাধ্যমে নদীমাতৃক বাংলার রূপ এবং অজানাকে জানার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। কবিতায় ছোট বোনকে নিয়ে নৌকাযোগে অজানা চরে যাওয়ার রোমাঞ্চ, নদীর রূপালী জল, নীল আকাশ এবং প্রকৃতির প্রতি কিশোরের মুগ্ধতা ও স্বপ্নিল অনুভূতি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তারা পরিচিত জগত ছেড়ে অজানা চরে বা নির্জন অচিনপুরে যাওয়ার রোমাঞ্চ অনুভব করে। পাশাপাশি, কবিতায় ভাই-বোনের মধুর ও নিবিড় সম্পর্ক ফুটে ওঠে, যেখানে বড় ভাই তার ছোট বোনকে কল্পনার জগতে নিয়ে যায়।
-----------------------------------------
• বুদ্ধদেব বসু:
- বুদ্ধদেব বসু ছিলেন বাঙালি কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য সমালোচক।
- বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন।
- তাঁর সম্পাদিত ‘কবিতা’ পত্রিকাটি কলকাতা থেকে ১৯৩৫ সালে প্রকাশিত হয়।
- তিনি পঞ্চপান্ডব কবিদের মধ্যকার একজন।
- তাকে কল্লোল গোষ্ঠীর কবি হিসেবেও অভিহিত করা হয়।
- ১৮ মার্চ ১৯৭৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।
• তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে:
- হঠাৎ আলোর ঝলকানি;
- কালের পুতুল;
- সাহিত্যচর্চা;
- স্বদেশ ও সংস্কৃতি;
- সঙ্গ নিঃসঙ্গতা ও রবীন্দ্রনাথ ইত্যাদি।
- বুদ্ধদেব বসু রচিত শিশুতোষ কাব্যগ্রন্থ- বারোমাসের ছড়া।
উৎস:
‘নদীর স্বপ্ন’ কবিতা;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন