একাধিক রাজনৈতিক দল অপরিহার্য কোন শাসন ব্যবস্থার জন্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: গণতন্ত্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: গণতন্ত্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
রাজনৈতিক দল ও গণতন্ত্র:
- গণতান্ত্রিক শাসনব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া অর্থহীন। এ ক্ষেত্রে রাজনৈতিক দল গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করে।
- রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, জনগুরুত্বপূর্ণ ইস্যূসহ সকল বিষয়ে রাজনৈতিক দল সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে থাকে।
- সাধারণ জনগণ এক ধরনের রাজনৈতিক জ্ঞান অর্জন করে এবং রাজনীতিতে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পেয়ে গণতন্ত্রের মূল লক্ষ্য অর্জিত হয়।
গণতন্ত্র:
- গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার।
- গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ।
- গণতন্ত্র দুই প্রকার। যথাঃ একটি প্রত্যক্ষ গণতন্ত্র এবং অপরটি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে।
- প্রাচীন আমলে গ্রিসে এবং বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে।
তথ্যসূত্রঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন