নীলনদকে কেন্দ্র করে প্রধানত কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইথিওপিয়া ও মিশর
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইথিওপিয়া ও মিশর
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- নীলনদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলমান।
⇒ মিশর ও ইথিওপিয়ার মধ্যে উত্তেজনার প্রধান কারণ হলো আদ্দিস আবাবার নির্মিত ‘গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম’।
- গত (৯ সেপ্টেম্বর ২০২৫) ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে এই বিশাল বাঁধটির উদ্বোধন করলে নীলনদের ভাটির দেশ মিসর তীব্র ক্ষোভ প্রকাশ করে।
- ইথিওপিয়া মনে করে নীলনদের একটি উপনদীর ওপর নির্মিত ৫ বিলিয়ন ডলারের এই বাঁধটি তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- মিশর শুরু থেকেই এই বাঁধের বিরোধিতা করে আসছে এবং দাবি করছে যে, এটি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করার পাশাপাশি মিসরে খরা ও বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। ইথিওপিয়া অবশ্য মিসরের এই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।
উল্লেখ্য,
- মিসর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধ মেটাতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উৎস: ইত্তেফাক, বিবিসি।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন